শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) শ্রীপুর উপজেলা পরিষদের হলরুম ‘ক্ষণিকা’য় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. স্বপন মিয়া।

সভায় বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) চেয়ারম্যান ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান।

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের প্রতি অবদান, মুক্তিযুদ্ধে তার ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. তৌহিদ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন ও সমাজসেবা কর্মকর্তা বাহা উদ্দীন প্রমুখ।