ত্রিশালে শ্রমিক-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে সহযোগি সংগঠন শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার বৈলর ইউনিয়নের শ্রমিক লীগের সাবেক সদস্য সচিব কাজী শাকিলুর রহমান ও কানিহারী ইউনয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুমন চন্দ্র দে।

ওসি মনসুর আহাম্মদ জানান, শুক্রবার (৬ নভেম্বর) ত্রিশাল পৌর সভার দরিরামপুর ৯ নম্বর ওয়ার্ডের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিছিল করার জন্য সমবেত হলে সাবেক শ্রমিক লীগ নেতা কাজী শাকিলুর রহমান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন চন্দ্র দে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।