শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান

শেরপুরে জাতীয় বিপ্লব ও সাংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। 

এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, জিপি ও বিএনপি নেতা খন্দকার রাকিবুল হাসান, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, আকরামুজ্জামান রাহাত, যুবদল সভাপতি মো. শওকত হোসেন, জামায়াত নেতা আব্দুল বাতেন প্রমুখ।

আলোচনা সভার শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের পৃথক দুটি গ্রুপের চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।