রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। 
 
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাবিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আব্দুল আলিম। সভায় সমাপনী বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি প্রফেসর ড. মো. গোলাম ছাদিক।
 
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
 
এসময় প্রায় দুই শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।