জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল-পৌর বিএনপির শোভাযাত্রা

পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসুচীর হাতে নেয়া হয়।

 এ উপলক্ষে আজ রবিবার (৮ নভেম্বর) বিকেল ৫ টায় শহরের ঢাকা মোড় কোচ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঢাকা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক। এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন সাদো, মাহবুব রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম ডাক্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেয়র প্রার্থী মিজানুর রহমান সিয়াম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স ও জহির বানিয়া প্রমুখ। এছাড়াও পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর বিএনপির এবং অঙ্গ ও  সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।