কবি নজরুল একাডেমির উপদেষ্টা হলেন দিঠি

এবার ‘কবি নজরুল একাডেমি, চট্টগ্রাম’র উপদেষ্টা হিসেবে নির্বাচিত হলেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার । গত ৬ নভেম্বর চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে দিঠি আনোয়ারকে কবি নজরুল একাডেমি, চট্টগ্রাম’র উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে দিঠি আনোয়ারের সঙ্গে আরও অংশগ্রহণ করেন দেশের খ্যাতনামা নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। 

বিষয়টি নিয়ে দিঠি আনোয়ার বলেন, ‘কবি নজরুল একাডেমি, চট্টগ্রামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমাকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করায় আমি সত্যিই ভীষণ আনন্দিত এবং গর্বিত। মাঝে মাঝে এখন মনে হয় একজন শিল্পী হিসেবে আমি আজ সার্থক। কারণ এত এত প্রাপ্তি জীবনে যোগ হচ্ছে তা যেন বিশ্বাসই হয় না মাঝে মাঝে। কিছুদিন আগে ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের মেম্বার হলাম, ঠিকঠাক দায়িত্ব পালন করছি। আবার নিয়মিত গানও করছি, করছি সমাজসেবাও। সব মিলিয়েই আমি আমার ওপর অর্পিত সব দায়িত্ব শতভাগ পালন করছি।’