চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের নদীর সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলে আরও দুই সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট। রোববার (০৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভুঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি এ আদেশ দেওয়া হয়েছে।
কর্ণফুলী নদী রক্ষায় এইচআরপিবির করা জনস্বার্থের মামলায় হাইকোর্ট ২০২৩ সালের ১৪ নভেম্বর রুল জারি করে নদীর দক্ষিণ ও পূর্ব পার্শে অবৈধ দখলদারদের তালিকা এবং জরিপ প্রতিবেদনের দাখিলের জন্য তিন মাসের সময় বেঁধে দিয়ে কয়েক দফা নির্দেশনা দেন এবং জরিপ অনুসারে কর্ণফুলী নদী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
ওই নির্দেশনা অনুসারে আদালতে এখনো প্রতিবেদন দাখিল না করায় বিষয়টি এইচআরপিবির পক্ষে আবেদনের প্রেক্ষিতে রোববার আদেশ দেন জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, কর্ণফুলী নদী রক্ষার জন্য এর সীমানা জরিপ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয় ২০২৩ সালে। কিন্তু এখন পর্যন্ত কোন প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি।
যার কারণে কর্ণফুলী নদীর দখল দূষণ অব্যাহত রয়েছে, এর প্রভাবে চট্টগ্রামের বাসিন্দাদের ওপর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।