বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ। এ জন্য বাড়তি ছুটি নিতে হবে মাত্র একদিন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটির মাঝখানে একদিন ছুটি নিতে পারলেই মিলবে এই দীর্ঘ অবকাশ।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। ওই দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।
বছরের শেষ সময়ে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা অবকাশযাপনের পরিকল্পনা করেন। বিশেষ করে চাকরিজীবীদের অনেকে এ সময় বার্ষিক ছুটি কাজে লাগিয়ে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যেতে চান। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমন্বয় ভ্রমণ ও বিশ্রামের বাড়তি সুযোগ এনে দিতে পারে।