রাজধানীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার মো. জনি (৩২) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

গতকাল রবিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।