দক্ষিণখানে ছুরিকাঘাতে নারী খুন

রাজধানীর দক্ষিণখানে সুফিয়া খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে দক্ষিণখানের জয়নাল মার্কেটসংলগ্ন ৮ নম্বর রেলগেট এলাকায় ঝগড়া ও মারামারির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতরা সবাই পরস্পরের পরিচিত। তাদের মধ্যে কেউ মাদক বিক্রেতা, আবার কেউ মাদকসেবী। তবে এ হত্যাকা- সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও ধারণা করা হচ্ছে মাদক কেন্দ্র করে এ হত্যাকা- ঘটতে পারে। স্থানীয় লোকজন আহতাবস্থায় সুফিয়াকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল রবিবার দক্ষিণখান থানার ওসি করিম উদ্দিন বলেন, শনিবার রাতে ৮ নম্বর রেলগেট এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় সুফিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।