আজ সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎহীন ভোগান্তিতে পড়বেন যারা

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে সোমবার (৯ নভেম্বর) রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত ৫ নভেম্বর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে তিনদিনের বিদ্যুৎবিভ্রান্তের বিষয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৪ নম্বর ফিডারে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় রংপুরের পান্ডারদীঘি, নিয়ামত, উত্তর কেল্লাবন্দ, উত্তম বানিয়াপাড়া, দোলাপাড়া, দাড়ারপার, এসআরবি-১৩ সদর দপ্তর, উত্তম স্কুল সংলগ্ন এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।