রূপগঞ্জে রাতের আঁধারে পৃথকস্থানে দুই বাসে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে আসা নয়জন দুর্বৃত্ত নলপাথরে টিএম মাস্টার ফিলিং স্টেশনে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দেয়। এ সময় তারা একরাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। একই রাতে হাটাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত আরেকটি বাসে আগুন দেওয়া হয়। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন,  ঘটনাটি সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান। তবে যেহেতু জেনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।