জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

শুরু হল ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৷ সোমবার( ৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হয়। এ অধিবেশনটি সংক্ষিপ্ত সময় চলবে।

বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ৷ 

গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংশ্লিষ্টরা জানান, এ অধিবেশনটি মুলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার অধিবেশন। সংবিধান অনুযায়ি একটি অধিবেশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তি অধিবেশন অনুষ্ঠিত হতে হবে সে অনুযায়ি অধিবেশনটি আহ্বান করা হয়েছে। 

এ অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলতে পারে৷ আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্য-বাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।