পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতির মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মা মারা গেছেন। গতকাল রবিবার (৮ নভেম্বর) রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সকাল ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

 এতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সালাউদ্দিন তালুকদার কুমারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পিরোজপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার রুহের মাগফিরাত কামনায় আগামী বুধবার মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।