ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আটক ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করে। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে আটক ব্যক্তিকে শাহবাগ থানায় নিয়ে যায়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটার পর শিক্ষার্থীরা একজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করে। পরে প্রক্টরিয়াল টিম ও শিক্ষার্থীরা মিলে আটক ব্যক্তিকে শাহবাগ থানায় সোপর্দ করে।

তবে আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।