মানুষের হাড়ের গির্জা

চেক প্রজাতন্ত্রের ‘হাড়ের গির্জা’ প্রাগ শহর থেকে কিছুটা দূরে। ‘কুতনা হোরা’ রোমান ক্যাথলিক গির্জাটি প্রায় ৪০ হাজার থেকে ৭০ হাজার মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে সাজানো। এখানের ঝাড়বাতি, বেদির নকশা ও দেয়ালের লোগো মানুষের হাড়ে  তৈরি। বাইরে থেকে দেখলে একে নির্মমতার নিদর্শন মনে হলেও, নেপথ্য ইতিহাস  কিন্তু কোনো নিষ্ঠুরতার গল্প নয়, বরং বাস্তবতার মুখোমুখি দঁাঁড় করায়। ১২৭৮ সালে এই মঠের যাজক, জেরুজালেম থেকে যিশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার পুণ্যভূমি ‘গলগথা’র পবিত্র মাটি এনে এখানকার কবরস্থানে ছড়িয়ে দেন। এরপর পুরো ইউরোপের খ্রিস্টানদের মধ্যে এই স্থানে সমাধিস্থ হওয়ার তীব্র আকাক্সক্ষা তৈরি হয়।  চতুর্দশ শতাব্দীতে প্লেগ মহামারী এবং পরবর্তী সময়ে হুসাইট যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। কিন্তু কবরস্থানে নতুন লাশ দাফনের জন্য জায়গার তীব্র সংকট দেখা দেয়। স্থান সংকুলানের জন্য চার্চ কর্তৃপক্ষ পুরনো কবর খুঁড়ে কঙ্কাল বের করে, গির্জার নিচের একটি কক্ষে জমা করতে শুরু করেন। ১৮৭০ সালে ফ্রান্টিশেক রিন্ট নামের একজন কাঠমিস্ত্রিকে হাড়গুলো সাজানোর দায়িত্ব দেওয়া হয়। তিনি সেগুলো ব্লিচ করে পরিষ্কার করেন ও এই নান্দনিক স্থাপত্যশৈলী গড়ে তোলেন,  খ্রিস্টীয় দর্শনে একে বলা হয় ‘মেমেন্টো মোরি’। যার অর্থ ‘মনে রেখো, তোমাকেও একদিন মরতে হবে’। গির্জাটি মানুষকে নিষ্ঠুরতার বার্তা দেয় না, বরং মনে করায় ধন-সম্পদ, রূপ বা অহংকার কোনো কিছু চিরস্থায়ী নয়। একদিন সব মানুষকে এই হাড়ের মতো মিশে যেতে হবে ধূলিকণায়। তারপর...