এবার গান গেয়ে ‘ভাইরাল’ মাদ্রাসার সেই ছাত্র

নাম তার সাদ আল আমিন। সবার কাছে এখন তিনি ‘ভাইরাল সাদ’। মাদ্রাসার ছাত্র থেকে যুক্তরাষ্ট্রের নামকরা কলেজে উচ্চশিক্ষার সুযোগের পাশাপাশি। প্রায় তিন কোটি টাকার বৃত্তি। মাদরাসায় পড়াশোনা করেও এমন সাফল্য অর্জন করে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তবে এবার আলোচনার কেন্দ্রে তার নতুন গান ‘রঙধনু’। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের নানা অধ্যায় মাত্র কয়েকটি পঙ্‌ক্তিতে তুলে ধরার চেষ্টা করেছেন এই শিল্পী। গানের কথায় রয়েছে, ‘নবজাতক, বিয়ের সাজে, কফিন হাতে, ফুলের মালায়।’ 

নিজের লেখা ও সুরের গান ‘গানটি এখন রীতিমতো ভাইরাল এই তরুণ। শৈশব থেকেই চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখতেন তিনি। বন্ধু তালহার সঙ্গে অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাঁশের মাথায় ক্যামেরা বেঁধে ড্রোনের মতো দৃশ্য ধারণের পরিকল্পনাও করেছিলেন। পরে ‘ডু বিফোর ডাই’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। সেটি স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিতও হয়েছিল।

মাদরাসায় পড়াশোনা করেও চলচ্চিত্র নির্মাণে আসা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে সাদকে। তবে তার মতে, মাদরাসার শিক্ষা তার সৃজনশীল কাজের পথে বাধা হয়নি। বরং সেখান থেকে পাওয়া নৈতিক শিক্ষা কাজের মধ্যে ধরে রাখাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি।যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে কাজের সুযোগ পেয়েছেন সাদ। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে তার।