সরকার গঙ্গা ও তিস্তা নদীর পানি চুক্তির জন্য কাজ করছে : পানিসম্পদমন্ত্রী

তিস্তা নদীর পানি বণ্টনবিষয়ক কোনো চুক্তি নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সরকার গঙ্গা ও তিস্তাসহ অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে চুক্তির জন্য কাজ করছে বলে তিনি জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের লিখিত উত্তরে পানিসম্পদমন্ত্রী এসব কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

প্রশ্নে শেখ মজিবুর রহমান ইকবাল জানতে চান, তিস্তা পানি চুক্তির বর্তমান হিস্যা মোতাবেক বাংলাদেশ পানি পাচ্ছে কি না এবং হিস্যা অনুযায়ী পানি পাওয়ার বিষয়ে বর্তমানে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না; করলে তা কী?

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বর্তমানে তিস্তা নদীর পানি বণ্টনবিষয়ক কোনো চুক্তি নেই। সরকার গঙ্গা ও তিস্তাসহ অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে চুক্তি স্বাক্ষরের জন্য কাজ করছে।