চাঁদপুরে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে মো. দুলাল আলম নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মো. দুলাল আলম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য এবং নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ও তিন সন্তানের জনক।

একই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, দুপুরে পুকুরের পানিতে দুলাল আলমের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয়রা। এসময় তার মাথায় রক্তাক্ত অবস্থা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানা হেফাজতে নিয়ে যায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া জানান, ময়নাতদন্তের জন্য দুলাল আলমের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।