ঠাকুরগাঁওয়ে বার্ষিক নাট্যানুষ্ঠানে 'দুরত্ব' মঞ্চস্থ

শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধকরণ এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রম গতিশীল করার লক্ষে ঠাকুরগাঁওয়ের আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাট্যানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় শিক্ষা অফিসার শাহীন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আরিফুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্কুল থিয়েটারের পরিবেশনায় আশরাফুল শাওনের নির্দেশনায় 'দুরত্ব' নাটকটি মঞ্চস্থ হয়। বিদ্যালয়য়ের নবম শ্রেণি শিক্ষার্থী  স্নেহা, সোনিয়া, হাসি, রাফি, ফাতেমা, সিদ্দিকা,শিমু, নুসরাত, শাওন, শ্রাবনসহ মোট ১৭জন অভিনেতা এই নাটকে অংশ নেন।

পরে জেলা প্রশাসক নাটকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এই নাট্যানুষ্ঠানের আয়োজন করে।