মধুমতি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. এহতেশাম রহমান। ব্যাংকিং খাতে তার ২৩ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।
দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঋণঝুঁকি ব্যবস্থাপনা, করপোরেট ব্যাংকিং, সিন্ডিকেশন ও স্ট্রাকচার্ড ফাইন্যান্সিংসহ ব্যাংকিং খাতের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মধুমতি ব্যাংক।
মধুমতি ব্যাংকে যোগ দেওয়ার আগে এহতেশাম রহমান ইস্টার্ন ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ ইউনিট হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া একই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি লাভ করেন।
প্রাইম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে এহতেশাম রহমান তার কর্মজীবন শুরু করেন। পরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।