রহমতের ইতিহাস

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার পেলেন আফগানিস্তান অধিনায়ক রহমত শাহ। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। শারজায় সিরিজের প্রথম টেস্টে ৩৪৭ বলে ১৭৩ রানের ইনিংস খেলেন রহমত। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার তিন বিভাগ মিলিয়ে র‌্যাংকিংয়ের সেরা দশে জায়গা পাওয়া প্রথম আফগান ক্রিকেটার হওয়ার ইতিহাস গড়েন তিনি।