দেশ জুড়ে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১১ নভেম্বর) থেকে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসের বিষয়ে আবহাওয়া বুরেটিনে বলা হয়, ভৌগলিক কারণে দেশের উত্তরাঞ্চলে শীতের আবহ প্রথম অনুভূত হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি এবং বৈশ্বিক উষ্ণায়নের ফলে অনুভূত তাপমাত্রা বেশি থাকবে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ১৩ নভেম্বর দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশর সর্বোচ্চ তাপামাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতি ও যশোরে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্ব নিম্ন তাপামাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আব হাওয়া অফিস।