মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু

ভোলার মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড় বাতি লাগাতে গিয়ে জেনেরেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ৮টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকরা কিশোর ডেকোরেটর কর্মীর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত মো. আশরাফুল ইসলাম (১৭) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং,ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কাজ করতেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড় বাতির কাজ করছিলেন সুমন ডেকোরেটর কর্মী নিহত আশরাফুল। এই সময় জেনেরেটের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে ডেকোরেটের কর্মী আশরাফুলকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য  কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া আশরাফুলকে হাসাপতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।