তিন কোম্পানির আর্থিক হিসাব প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠান তাদের আর্থিক হিসাব প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, জাহিন স্পিনিং মিলস এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

সাবমেরিন কেবল: তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ১৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ১৮ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল মাইনাস ১ টাকা ১৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ৪ টাকা ৫৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৮৮ পয়সা।
জাহিন স্পিনিং: জাহিন স্পিনিং মিলস ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ৮ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৯ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৮৩ পয়সা।

রংপুর ফাউন্ড্রি: রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৯৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ টাকা ৩১ পয়সা। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ৪ টাকা ৭৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১০৫ টাকা ৬৬ পয়সা।