জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছেন। আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
শনিবার (১৪ নভেম্বর) জাবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত জাবিসাসের জরুরি কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহমাদ খানের এক বছর মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে আগামী এক বছরের জন্য নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাবিসাস। পাশাপাশি বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহমাদ খানের মূল্যবান দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়েছে।