গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী মো. শামীম কায়সার লিংকন এমপি’র ছবিসংবলিত ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

​স্থানীয়রা জানান, সম্প্রতি ওই এলাকায় প্রতিমন্ত্রীর ছবিযুক্ত বেশ কিছু শুভেচ্ছা ব্যানার টাঙানো হয়েছিল। তবে শনিবার সকালে স্থানীয় লোকজন দেখতে পান ব্যানারগুলোতে থাকা প্রতিমন্ত্রীর ছবির অংশবিশেষ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

​গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন। তার ধারণা, ফ্যাসিস্টরা এ কাজ করতে পারে। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্ত ও খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।