রান্না বা ফুড প্রিপারেশন প্রতিটি গৃহস্থালির অত্যন্ত পরিচিত অংশ হলেও উপযুক্ত প্রশিক্ষণ ও দক্ষতা কাজে লাগিয়ে এই খাত যে নারীদের স্বাবলম্বী হওয়ার সবচেয়ে চমৎকার ও নিরাপদ মাধ্যম হতে পারে, তা প্রমাণ করেছেন একজন দক্ষ অ্যাকাডেমিশিয়ান, কালিনারি এক্সপার্ট ও মাস্টার ট্রেইনার। ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকতা পেশা থেকে পরিবার ও সংসার সামলে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ভাবনা থেকে ২০১২ সালে তিনি প্রতিষ্ঠা করেন তার স্বপ্নের প্রতিষ্ঠান ‘ফুড ক্যাডেটস’। তার মূল ভিশন হলো, বাংলাদেশের ঘরে ঘরে নারীরা যেন একজন দক্ষ ‘কালিনারি আর্টিস্ট’ ও সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। গত ১৪ বছরের এই যাত্রায় তার হাত ধরে গড়ে ওঠা শিক্ষার্থীরা শুধু দেশীয় প্রতিযোগিতাতেই শ্রেষ্ঠত্ব অর্জন করছেন না, বরং আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করছেন; যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ওয়ার্ল্ড স্কিলস কমপিটিশন’-এর অনূর্ধ্ব-২২ বেকারি ও পেস্ট্রি প্রোডাকশনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রথম শিক্ষার্থী এবং সম্প্রতি আন্তর্জাতিক বিশ্বকাপের অফিশিয়াল শেফ ও ফুড প্রিপারেশন টিমে সুযোগ পাওয়া শিক্ষার্থী ‘উইন্ডি গোমেশ’। জাতীয় পর্যায়েও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ঘঝউঅ-এর ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল’-এর ডিরেক্টর হিসেবে, ‘জয়িতা ফাউন্ডেশন’-এ টানা ৯ বছর ‘ফুড বিজনেস ডেভেলপমেন্ট কনসালট্যান্ট’ হিসেবে এবং উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশনের (ডঊঅ) সঙ্গে যুক্ত থেকে তরুণদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছেন। তার মতে, পরিবার সামলেও কুলিনারি আর্টসের মাধ্যমে ঘরে বসেই সফল বিজনেস ওম্যান হওয়া সম্ভব, এই বিশ্বাস নিয়েই প্রতিটি নারীদের ফুড বিজনেসে স্বাবলম্বী করার স্বপ্ন নিয়ে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।