ইট-পাথরের ব্যস্ত শহরে মানুষ যখন প্রকৃতির একটু ছোঁয়া পেতে ব্যাকুল, তখন ঘর বা অফিসের টেবিলে দীর্ঘমেয়াদে ইনডোর প্ল্যান্টের যত্ন নেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। সেই ভাবনা থেকেই গড়ে উঠেছে একটি ব্যতিক্রমী উদ্যোগ, এক টুকরো জীবন্ত প্রকৃতিকে কাচের জারে আটকে নিয়ে আসা, যাকে বলা হয় টেরারিয়াম (Terrarium)। দীর্ঘদিন ধরে একোয়ারিয়াম ও ‘প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম’ সেক্টরে কাজ করার অভিজ্ঞতার পর, গ্রাহকদের চাহিদা অনুযায়ী একটি সহজ ও সুন্দর বিকল্প হিসেবে এই টেরারিয়ামের পথচলা শুরু হয়। বাংলাদেশে প্রথম ব্যাপকভাবে কাজ শুরু করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে; বিশেষ করে দেশে প্রয়োজনীয় উপকরণ ও বিশেষ মস (Moss) ) সহজলভ্য না থাকায় চীন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার গ্রিনহাউজ থেকে আন্তর্জাতিক মানের উপাদান আমদানি করতে হতো। টেরারিয়াম অনন্য কারণ এতে ১০০% জীবন্ত প্রাকৃতিক উদ্ভিদ ব্যবহার করা হয় (কোনো কৃত্রিম বা প্লাস্টিকের জিনিস নেই), আন্তর্জাতিক মান অনুসরণ করে কাচের জার ও উদ্ভিদের প্যাটার্ন সাজানো হয় এবং যত্ন নেওয়া অত্যন্ত সহজ। পাশাপাশি, আলো কম থাকলে এতে বিশেষ এলইডি (LED) গ্লো-লাইট ব্যবহার করা হয়, যা সূর্যালোকের অভাব পূরণ করে গাছকে বাড়তে সাহায্য করে এবং চোখের সামনে ছোট্ট এক টুকরো প্রকৃতির পরিবর্তন মনকে প্রাণবন্ত করে তোলে। বর্তমানে এটি সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি বাংলাদেশে টেরারিয়াম সেক্টরের অন্যতম প্রধান পাইকারি সরবরাহকারী (হোলসেলার ও সাপ্লায়ার) হিসেবে গড়ে উঠেছে, যা কাজের টেবিল বা ড্রয়িংরুমে এনে দেয় প্রশান্তির এক জীবন্ত ইকোসিস্টেম।
বর্তমানে সাধারণ মানুষের মধ্যে টেরারিয়াম নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। শুরুতে কেবল নিজেদের উদ্যোগ হিসেবে কাজ করলেও, তারা এখন বাংলাদেশে টেরারিয়াম সেক্টরের অন্যতম প্রধান পাইকারি সরবরাহকারী (হোলসেলার ও সাপ্লায়ার)। উদ্ভিদ, বিশেষ মিডিয়া/মাটি, কাচের জার থেকে শুরু করে টেরারিয়ামের জন্য প্রয়োজনীয় যাবতীয় উপকরণ এখন তারা পুরো বাংলাদেশেই পাইকারি সরবরাহ করে আসছেন।