মার্গট রবির নতুন সিনেমা ‘দ্য উইক অব পেইন’

হলিউড অভিনেত্রী মার্গট রবি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। ‘দ্য উইক অব পেইন’ নামের ডার্ক কমেডি সিনেমাটি পরিচালনা করবেন নরওয়ের নির্মাতা ক্রিস্টোফার বর্গলি। তিনি এর আগে জেন্ডায়া ও রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ড্রামা’ পরিচালনা করে আলোচনায় আসেন।

সিনেমাটি প্রযোজনা ও অর্থায়ন করবে এ২৪। প্রযোজনায় আরও থাকছে অ্যারি অ্যাস্টার ও লার্স নুডসেনের প্রতিষ্ঠান স্কয়ার পেগ, মার্গট রবির লাকি-চ্যাপ এবং ডিলেমা ফিল্মস। তবে সিনেমার গল্প, রবির চরিত্র কিংবা মুক্তির তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

বর্গলির আগের কাজের মধ্যে রয়েছে নিকোলাস কেজ অভিনীত ‘ড্রিম সিনারিও’ এবং ‘সিক অব মাইসেলফ’। অন্যদিকে মার্গট রবিকে সর্বশেষ দেখা গেছে ‘উদারিং হাইটস’ সিনেমায়। এ ছাড়া ব্র্যাডলি কুপারের পরিচালনায় ‘ওশানস ইলেভেন’-এর প্রিক্যুয়েলেও অভিনয় করবেন তিনি। নতুন সিনেমাটির শুটিং ২০২৭ সালে শুরু

হওয়ার কথা রয়েছে।