ড. মনিরুল আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত

বাংলাদেশের প্রকৌশলীদের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্রের ২০২৭-২০২৮ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান অধ্যাপক প্রকৌশলী ড. মনিরুল ইসলাম।

গত বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রকৌশলীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সমর্থনের মধ্য দিয়ে ড. মনিরুল ইসলাম ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

ড. মনিরুল ইসলাম আইইউবিএটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে বিভাগের একাডেমিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে আইইউবিএটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্ব ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের চারটি প্রকৌশল বিভাগÑ সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংÑ আউটকাম বেজড এডুকেশন পদ্ধতির ভিত্তিতে ছয় বছরের জন্য বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।

ড. মনিরুল ইসলামের এই অর্জনে আইইউবিএটি পরিবার আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার এই বিজয়কে প্রকৌশল শিক্ষা ও পেশাগত অঙ্গনে আইইউবিএটির মর্যাদা ও অবদানের একটি ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখছে। বিজ্ঞপ্তি