চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় দপ্তরীর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাসুদ রানা নামের এক দপ্তরীকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে আদালতে আসামির উপস্থিতি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের বাসিন্দা ও কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন জানান, ২০২৪ সালের ৪ জানুয়ারি চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ের ছাদে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহেল রানা ওই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আজ রবিবার আসামির উপস্থিতিতে আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন আদালত।