‘স্বপ্নে’ শীতের পণ্যে ৫০ শতাংশ ছাড়

শীতের আগমনে ত্বকের বাড়তি যত্ন এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শীতের পণ্য ও ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

সম্প্রতি চেইন শপের সংবাদ বিজ্ঞপ্তিতে পণ্য মূল্যছাড়ের বিষয়ে জানানো হয়েছে

এতে বলা হয়, ১১ নভেম্বর থেকে এই অফার শুরু হয়েছে। এই বিশেষ অফারের আওতায় বিভিন্ন ব্র্যান্ডের লোশন, ময়েশ্চারাইজিং ক্রিম, ফেসওয়াশসহ নানা ধরনের প্রসাধনী ও ত্বকের যত্নের পণ্য রয়েছে। শীতের পণ্যের পাশাপাশি  দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের তালিকায় রয়েছে ইলেকট্রিক কেটলি ও পানির বোতলসহ আরও বিভিন্ন ব্যবহার্য সামগ্রী।