পুলিশের গাড়িতে আগুন দেয়া মামলার বাদীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়ীতে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আইয়ুব আলী সংবাদ কর্মিদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকালে দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।