ইমেইল ব্যবহারে মেনে চলুন শিষ্টাচার

ইন্টারনেটভিত্তিক তথ্য যোগাযোগের ক্ষেত্রে ইমেইল গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মাধ্যম। দাপ্তরিক বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয় বলে ইমেইল ব্যবহারের ক্ষেত্রে রয়েছে কিছু শিষ্টাচার।

ইমেইল অ্যাড্রেস খুলুন সহজবোধ্য এবং ফরমাল শব্দে।

আপনার ইমেইল অ্যাকাউন্ট প্রোফাইল পিকচারে ছবি দিতে হলে নিজের স্পষ্ট ছবি ব্যবহার করুন।

সাবজেক্ট লিখুন যে বিষয়ের ওপর মূল বক্তব্য লিখেছেন বা ফাইল অ্যাটাচ/আপলোড করেছেন তা নিয়ে।

স্প্যাম/জাংক/অচেনা কারও ইমেইলের জবাব দিতে সতর্ক থাকুন।

ভাষার বিকৃতি, ইমোজি, হাল ফ্যাশনের শব্দ পরিহার করুন।

ইংরেজি/বাংলা/ অন্য যে ভাষাই ব্যবহার করুন, তা নির্ভুল করতে সচেষ্ট হোন।

শুধু প্রাতিষ্ঠানিক নয়, ব্যক্তিগত ইমেইলের শেষেও নিজ পরিচয় উল্লেখ করুন।

অফিসের কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার না করাই ভালো।

কাজ শেষে অ্যাকাউন্ট লগ-আউট করুন।

ফরমাল ইমেইল করার সময় অপ্রচলিত/বিশেষ ধরনের শব্দ/ফন্টে লেখা এবং চ্যাটিং-য়ে ব্যবহৃত হয় এমন শব্দ বর্জন করুন।

উৎসবে/পার্বণে একই মেসেজ গণহারে নয়; শুভেচ্ছা বার্তা প্রত্যেকের জন্য আলাদাভাবে লেখার সময় ও সুযোগ পেলে তবেই পাঠান।

গোপনীয় মেইলের ক্ষেত্রে কাকে কতটুকু পাঠাচ্ছেন তা নিশ্চিত হোন। সাবজেক্ট লাইনে ‘গোপনীয়’ বা ‘কনফিডেনশিয়াল’ উল্লেখ করুন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের সৌজন্যে