অভিমত

চট্টগ্রামবাসী আপনাকে অবশ্যই সম্মানিত করবে

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়

সাবেক মেয়র ও সদ্য প্রশাসক হওয়া ডা. শাহাদাত হোসেনের দুই বছরের দায়িত্ব পালনের বিশেষত্ব কী? বিশেষত্ব হলো তিনি মেয়র হিসেবে যেহেতু সবসময় জনগণের প্রতিনিধিত্ব করেছেন, জনগণের পাশে থেকেছেন, এই নগরবাসীকে নিয়ে কাজ করেছেন, রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, পেশাগতভাবে হোক। তিনি যখন নগরপিতা হিসেবে দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন।

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ডা. শাহাদাত হোসেন সবার আগে নগরবাসীর সেবা করাকে লক্ষ্য হিসেবে নিয়েছেন। এ লক্ষ্য তিনি তার প্রতিটি কর্মকা-ে প্রতিফলিত করেছেন। উনার যে সেøাগান  ‘ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেইফ’ সিটি এটার সঙ্গে ওনার মানবিক কর্মকা-গুলোও যুক্ত করা যায়। মানবিক চট্টগ্রাম গঠনে ডা. শাহাদাতের যে ভূমিকা আমরা সেটাকে সবাই সাধুবাদ জানাই।

ডা. শাহাদাত হোসেন নগরপিতার চেয়ারে বসার আগে ছাত্রদলের প্রতিনিধিত্ব করেছেন, নগর বিএনপির প্রতিনিধিত্ব করেছেন, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিত্ব করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে, উনি জিয়াউর রহমান ফাউন্ডেশনে যখন কাজ করেছেন তখনই উনি ব্যক্তি তারেক রহমান কী চান, মানবিকভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য কী করতে চান সেটা অনুধাবন করেছেন এবং সেই লক্ষ্যেই আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং যাচ্ছেন। যাতে চট্টগ্রামবাসীকে অর্থাৎ নগরবাসীকে এবং ইনফ্যাক্ট শুধু নগরবাসী না উনার কাছে চট্টগ্রামের অনেক জেলা থেকে লোকজন আসে, উনি সবাইকে উনার সাধ্য অনুযায়ী সবসময় সহায়তা করার চেষ্টা করেছেন।

আমি কদিন আগে উনার সঙ্গে বসে ছিলাম, আমার সংসদীয় আসনের দুটি ওয়ার্ড ওনার সিটি করপোরেশনের অধীনে। বসার উদ্দেশ্য ছিল যে মেয়র সাহেব আমার সংসদীয় আসনের অংশে কী কাজ করেছেন বা করেননি সেটি নিজে বুঝার জন্য। যখন বসলাম উনারা আমাকে যে কার্যবিবরণী দিলেন, তাতে দেখা যায় অলমোস্ট দুইটা ওয়ার্ডে আনুমানিক ১০০ কোটি টাকার কাছাকাছি কাজ হয়েছে, কিন্তু আমরা কেউই তা প্রচার করিনি।

আমি আমাদের চট্টগ্রাম সিটির সম্মানিত প্রশাসক, আমাদের অত্যন্ত প্রিয় এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের সবার প্রিয় শাহাদাত হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনি চট্টগ্রামের জন্য অতীতে অনেক করেছেন এখনো করছেন। আগামীতে চট্টগ্রামবাসী আপনাকে অবশ্যই সম্মানিত করবে।