পবিপ্রবিতে সচেতন শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা পরিষদের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপচেষ্টা প্রতিহত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে শান্তিপূর্ণ মিছিল করেন শিক্ষক-অংশগ্রহণকারীরা।