পরবর্তী রাকসুর নির্বাচন দাবি 

প্রশাসন ভবনের সামনে সাবেক জিএস আম্মারের অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের  তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থান কর্মসূচি পালন করছে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাবি সংস্কার আন্দোলনের নেতারা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।  

এসময় আম্মার ও তার সহযোগিদের-রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু', প্রশানের কালক্ষেপন  মানবে নারে শিক্ষাঙ্গণ, আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়', হারার ভয়ে খেলে না সেই কথা তো বলে না, ঘুম ভাঙো চোখ খুলো, রাকসু কবপ সেটা বলো,' রাকসু আমার অধিকার, কেড়ে নেয়ার সাধ্য কার' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

সালাহউদ্দিন আম্মার বলেন, ক্যাম্পাসে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সকল রাজনৈতিক দলের ভাইবোনেরাও রাকসু চায়। আমি বিশ্বাস করি সবাই রাকসু চাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যেই রাকসুর তফসিল দিতে হবে। আমাদের কর্মসূচি চলমান থাকবে।   

এসময় আম্মার ও  রাবি সংস্কার আন্দোলনের নেতাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন মঞ্চ-২৪ রাবি শাখা নামের আরেক প্লাটফর্মের নেতারা।