চট্টগ্রামে বিএনপি নেতার অফিসে হামলার অভিযোগ, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলমের অফিসে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানজিরুল ও অনিক দত্ত নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, মঙ্গলবার দুপুরে খাতুনগঞ্জ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলমের অফিসে হামলা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তানজিরুল ও অনিক দত্ত নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।