গাজীপুরে বোমা সদৃশ্য লাল বস্তু

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি বোমা সদৃস্য বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন।  মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে লাল বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেখতে অনেকটা বোমা বা ককটেলের মত, এটা দেখে আশেপাশে আতংক ছড়িয়ে পরে। পাশাপাশি বোমা সদৃশ্য বস্তটি দেখতে ফুটপাতে ভীড় করেন উৎসক জনতা। লাল বস্তুটি বাহিরে তার বের করা। লাল বাটির উপরে লেখা সতর্ক বার্তা বিস্ফোরণ। এবং বিস্ফোরণ এর নিচে লেখা এমকে ডট। 

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হোসেন বলেন, কোনাবাড়ীতে বোমা সদৃশ্য একটি বস্তু দেখা গেছে৷ এ বিষয়ে যেহেতু আমরা এক্সপার্ট না, এজন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।