তামিল গানে গ্র্যামি মনোনয়ন

বিশ্বসংগীতের মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামিতে প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছে কোনো তামিল গান। ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে মনোনয়ন পেয়েছে দেবন একাম্বরম ও সুশার ‘ঠধৎাঁধধর’। এর মধ্য দিয়ে গ্র্যামির ইতিহাসে প্রথম তামিল গান হিসেবে জায়গা করে নিয়েছে এটি।

গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী দেবন একাম্বরম। সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুবিক্ষা রঙ্গরাজন, যিনি সুশা নামে পরিচিত। বিখ্যাত তামিল কবি ও স্বাধীনতাসংগ্রামী সুব্রামানিয়া ভারতীর লেখা একটি ভক্তিমূলক কবিতা অবলম্বনে তৈরি হয়েছে গানটি। এতে কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের সঙ্গে সমসাময়িক সংগীতের মেলবন্ধন ঘটানো হয়েছে।

১৬ নভেম্বর মনোনয়ন ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করে দেবন জানান, তামিল ও কর্ণাটকী সংগীতের জন্য এটি বিশেষ অর্জন। দুজনের জন্যই এটি প্রথম গ্র্যামি মনোনয়ন।