আজ ১৮ নভেম্বর চিত্রনায়ক শরিফুল রাজের জন্মদিন। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই নায়ক বড় হয়েছেন সিলেটে। র্যাম্প ও বিজ্ঞাপনে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ দিয়ে সিনেমায় অভিষেক। ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’ প্রমুখ চলচ্চিত্রে অভিনয় করে নায়ক হিসেবে চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেছেন। বিশেষ দিনে দেশ রূপান্তরের পক্ষ থেকে শুভেচ্ছা