গ্র্যামিতে রেকর্ড গড়লেন রে‌্য

২০২৭ সালের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী রে‌্য (জঅণঊ)। ১৬ নভেম্বর মনোনয়ন তালিকা প্রকাশ করে দ্য রেকর্ডিং অ্যাকাডেমি। এর মধ্য দিয়ে এক বছরে কোনো নারী শিল্পীর সর্বোচ্চ মনোনয়নের রেকর্ডে বিয়ন্সের সঙ্গে যৌথভাবে জায়গা করে নিয়েছেন তিনি।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়া। তার ঝুলিতে রয়েছে ৯টি মনোনয়ন। এ ছাড়া এলা ল্যাংলি, মিরান্ডা ল্যামবার্ট, অলিভিয়া রদ্রিগো ও ফিবি ব্রিজার্স পেয়েছেন সাতটি করে মনোনয়ন। ব্রুনো মার্স, লিওন থমাস ও অলিভিয়া ডিনের রয়েছে ছয়টি করে।

 রে‌্যর ‘ডযবৎব ওং গু ঐঁংনধহফ!’ গানটি বর্ষসেরা রেকর্ড ও গানের পাশাপাশি সেরা পপ একক পরিবেশনা বিভাগেও মনোনীত হয়েছে। তার অ্যালবাম ‘ঞযরং গঁংরপ গধু ঈড়হঃধরহ ঐড়ঢ়ব’ রয়েছে বর্ষসেরা অ্যালবামের তালিকায়।

আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৭ লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে গ্র্যামির আসর। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি এবং স্ট্রিমিং হবে ডিজনি প্লাস ও হুলুতে।