রাজধানীতে চারটি যাত্রীবাহী বাসে আগুন, পেট্রোল বোমা

রাজধানীর পল্লবী, বাড্ডা লিংক রোড, মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে আরশিনগরে ও মহাখালীতে চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বনানীতে একটি পুলিশবক্সে পেট্রোল বোমা নিক্ষেপ এবং রাজধানীর বসুন্ধরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাসা ও এখন টেলিভিশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংস্কৃতিমন্ত্রীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়ে ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম কিছু জানাতে পারেননি বলে জানান।

পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে রাত পৌনে ৯টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। একই রাতে সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পল্লবীর বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ নামের একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

ওসি জালাল উদ্দিন বলেন, বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে আসছি। বিস্তারিত পরে জানানো হবে।

বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ বলেন, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির বাড্ডা থানার ওসি নাসিরুল আমিন জানান, রাত ১১টার দিকে বাড্ডা লিংক রোড বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান, মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে আরশিনগন রোডের ওপর একটি বাসে আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ওই এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।