রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও ২টিসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়।
এর মধ্যে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরেকটি ইউনিট পথে রয়েছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।