ফরিদপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়ব ইউসুফের উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় ময়েজ মঞ্জিল চত্বরে এ হুইলচেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়ব ইউসুফ। এ সময় সদর উপজেলার পাঁচজন প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।