ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়নজাতীয় পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহৎ সংগঠন ডিআরইউ ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মধ্যে চলমান গ্রুপ বীমা চুক্তিটি নবায়ন করা হয়েছে। আজ ১৮ নভেম্বর ২০২৬ সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডিআরইউর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ চুক্তির আওতায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গ্রুপ বীমা সুবিধার আওতায় থাকবেন ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউর ২ হাজার সদস্য সাংবাদিক। চুক্তি অনুযায়ী, ডিআরইউর কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যু হলে ৩ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ৩ লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানি হলে ১ লাখ টাকা এবং কোনো অপারেশন হলে ৭০ হাজার টাকা পাবেন। চুক্তিটি এক বছরের মেয়াদে নবায়ন করা হয়েছে।