ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে প্রায় ৩’শ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়েছে। ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে ওই সংবর্ধনা দেয়া হয়। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঈশ্বরদীর অভিজাত আর.আর.পি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফর রহমান।

সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন, ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মো. জামাল উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেল্লাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ও স্কুল পাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. মতিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের ঈশ্বরদী প্রতিনিধি শহীদুল্লাহ্ খাঁন, বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, জিটিভি’র ঈশ্বরদী প্রতিনিধি রাসেল আলী, সংবাদ ভুমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, সাংবাদিক মাহফুজুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠান আয়োজকরা জানান, ঈশ্বরদীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৭ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিবছর এ ধরণের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে ঈশ্বরদী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন।

প্রধান অতিথি ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে’।

অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বৃত্তির সনদ তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।