উইলস্টন চার্চিলের ৮০তম জন্মদিনে একজন ফটোগ্রাফার এসে বিনম্রভাবে বললেন, ‘স্যার, আশা করি আমি আপনার ১০০তম জš§দিনে ফটো তুলতে পারব। তখন প্রত্যুৎপন্নমতি চার্চিল বললেন, ‘কেন পারবে না? তোমার চেহারা এবং বয়সের দিকে তাকালে মনে হয়, তুমি নিশ্চয়ই পারবে।’ সত্যিই ভাগ্যবান এবং সুখী চার্চিল। কারণ তিনি বয়সের চিন্তাকে জয় করতে পেরেছিলেন। বয়সের ধারণাটি আপেক্ষিক এবং মনস্তাত্ত্বি¡ক। ঠিক সেভাবে আপেক্ষিক বয়সের সঙ্গে স¤পৃক্ত থাকা পরিপক্বতা, জ্ঞান এবং প্রজ্ঞার ধারণাগুলোও নিহিত রয়েছে। বৃদ্ধাবস্থা একজন মানুষের জীবনে স্বাভাবিকভাবেই আসে। এ বৃদ্ধাবস্থার সঙ্গে প্রত্যেকের জীবনে আসে আলস্য, পরিপক্বতা এবং প্রজ্ঞা। আবার সব বয়োজ্যেষ্ঠ লোকই পরিপক্বতা এবং প্রজ্ঞার অধিকারী হওয়ার বিষয়টি সুনিশ্চিত নয়। কিন্তু কিছু সংখ্যক ব্যতিক্রম বাদে তুলনামূলকভাবে গড় হিসেবে একজন যুবকের তুলনায় একজন বয়োজ্যেষ্ঠ লোকের পরিপক্বতা, জ্ঞান এবং প্রজ্ঞার সম্ভার অনেক বেশি। সে ধারণার ওপর ভিত্তি করেই এ আলোচনা। একটি আম এবং একটি কলা নির্দিষ্ট সময়ের পর, নির্দিষ্ট পরিবেশ অতিক্রম করে পাকলে সে আম ও কলাটি দেখতে সুন্দর হয়। পাশাপাশি ওই আম বা কলা দুটিই স্বাস্থ্যের পক্ষে উপকারী। কিন্তু সে আম বা কলা যদি জোর করে পাকানো হয় তবে ওই সব ফলের প্রকৃতির দেওয়া রঙ ফুটে উঠবে না। সঙ্গে ওই ফলগুলো স্বাস্থ্যের পক্ষে উপকারী হওয়ার পরিবর্তে অপকারীই হবে। ঠিক সেভাবে মানুষও শৈশব, কিশোর, যৌবন পরিবেশ ইত্যাদি অতিক্রম করে অবশেষে বৃদ্ধাবস্থায় উপনীত হয়। আর তখনই মানুষ প্রজ্ঞার অধিকারী হয়। একজন যুবক যদি সে কৃত্রিম উপায়ে অসময়ে আম বা কলার মতো বয়োজ্যেষ্ঠ মানুষের পরিপক্ব এবং প্রজ্ঞার অধিকারী হিসেবে নিজেকে গণ্য করে তাহলে তাতে সমাজের উপকার নয়, অপকারই হবে।
সব মানুষই একটি নির্দিষ্ট সময়ে যুবক হয়। কিন্তু সে বয়সে পরিপক্ব হতে পারে না। কারণ প্রতিক্ষেত্রে সময়ের প্রয়োজন। জর্জ ওয়েল এর মতে, ৫০ বছর বয়সে একজন মানুষের মুখে উপযুক্ততার ভাব ফুটে ওঠে। জর্জ বার্নার্ডশ লিখেছেন যুবকরা বয়োজ্যেষ্ঠদের জন্য দুটি কাজ করে ১. বয়োজ্যেষ্ঠদের কোনো কাজ থেকে তারা বিরত রাখে, ২. তাদের আধুনিক করার চেষ্টা করে। দ্বিতীয় কারণের ক্ষেত্রে দেখা যায়, বর্তমানে অনেক যুবক বয়োজ্যেষ্ঠদের সামনে নিজের কাজের মাধ্যমে, এটাই প্রতিপন্ন করার চেষ্টা করে যে বয়োজ্যেষ্ঠরা আসলে পুরনোকালের আর তারা নিজে আধুনিক। একজন বয়োজ্যেষ্ঠের তুলনায় একজন যুবক অতি কম সময়ে বিপথে পরিচালিত হয়ে ধ্বংস হয়। অনেকে বলেন যুদ্ধে প্রথম শহীদ হয় যুবকই, আর শান্তিÍর প্রথম ফলটি প্রথমে যুবকই লাভ করে। কারণ একজন যুবককে মানুষ করতে ২০ বছর সময় লাগে। কিন্তু একজন যুবককে ধ্বংস করতে যুদ্ধের ২০ সেকেন্ডই যথেষ্ট। সে একই সুরে জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটস লিখেছেন একজন যুবক অন্যদের থেকে আলাদা চিন্তা করা মানুষ বা ধ্যান-ধারণার চিন্তা করা মানুষের সঙ্গে সহযোগিতা করতে বা প্রশংসা করলে সে যুবক নিজেই ধ্বংস হয়ে যাবে। বিপরীতে অ্যারিস্টটলও মত পোষণ করেছেন যুবকরা কম সময়ে প্রভাবিত হওয়ার অন্যতম কারণ হলো তারা বেশি আশাবাদী ও ইমোশন্যাল। একজন মানুষ যৌবনে সৌন্দর্য, স¤পদ ও স্বাস্থ্যের প্রতি অধিক গুরুত্ব আরোপ করে। এ একই মানুষ বার্ধক্যে এ তিন ‘স’-এর তাৎপর্য আক্ষরিক অর্থে বুঝতে পারে। কম বয়সীরা নিজের অতীত ও ভবিষ্যতের কথা চিন্তÍা করে না। বর্তমানই তাদের কাছে গুরুত্বপূর্ণ। সে জায়গায় বয়স্করা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েই বর্তমানের সিদ্ধান্তে উপনীত হন। মানুষ সভ্যতাকেন্দ্রিক। আর এজন্যই মানুষ সামাজিক জীব হয়েই বসবাস করতে চায়, যাতে করে একের বিপদে, সুখে, দুঃখে এক হয়ে থাকা যায়। একজনের ভুল হলে অন্যজন সংশোধন করে দেন। সবার মিলিত চিন্তার স্থায়িত্বও থাকে। আর এখানেই সমাজবদ্ধ হয়ে বেঁচে থাকার সার্থকতা। একজন প্রবীণ ব্যক্তি যত শিগগির সবকিছু হদয়ঙ্গম করতে পারেন, একপাল ছেলে তা সহজে পারে না। একজন মানুষ শৈশবকালে কোনো একটা কাজ করে অন্যরা কী ভাববে তা নিয়ে মানসিক অশান্তিতে ভোগে। যৌবনে অন্যরা কী ভাববে তা নিয়ে চিন্তা করে না। কিন্তু বৃদ্ধাবস্থায় একজন মানুষ একটি বিষয় দেখে, শুনে ভালো করে বুঝে আশ্চর্য হয়ে যান, এ নিয়ে কেউ আসলে চিন্তাও করেনি। আসলে তিনি দুশ্চিন্তা করে সময় অপব্যয় করেছিলেন। জর্জ বার্নার্ডশর যৌবনকালে এক আশ্চর্যজনক মন্তব্য করেছিলেন যে, ছেলেমানুষের হাতে সময় অপচয় হয়। যৌবনকাল এমনিতেই এক আশ্চর্যজনক বিষয়। এ ছাড়াও তিনি বলেছেন কম বয়সীরা সব জানে। মাঝবয়সীরা সব কিছুতে সন্দেহ করেন। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ লোক সবকিছু সুস্থ মস্তিষ্কে সমাধান করেন। সংসদীয় ব্যবস্থায় শাসক দলের পর বিরোধী পক্ষও থাকেন। এতে সরকার নিজের খেয়াল খুশিমতো নীতি গ্রহণ করতে পারে না। ঠিক একই রকম সমাজের কিছু নীতি গ্রহণের ক্ষেত্রে সব বয়সের সব শ্রেণির মানুষের প্রয়োজন রয়েছে।
সমাজ একটি বড় ক্ষেত্র। সমাজ উর্বর হয় সবার প্রচেষ্টায়। তারুণ্যই আমাদের ভবিষ্যৎ আর প্রবীণরা তারুণ্যের অনুসরণের কেন্দ্রবিন্দু। তারুণ্যের ক্ষয়রোধ করে ভবিষ্যতের সম্পদ হিসেবে গড়তে রাষ্ট্র ও সমাজকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে জাতীয় স্বার্থেই। তারুণ্যের জয়ের মধ্যেই ভবিষ্যতের সফলতা নিহিত। প্রবীণ ও তারুণ্য দুই-ই সমাজের সম্পদ। আমরা উভয়ের প্রতিই থাকি যেন যতœবান। রাষ্ট্র উভয়ের প্রতিই দিক গুরুত্ব। সমাজ উর্বর হয় সবার প্রচেষ্টায়। তারুণ্যই আমাদের ভবিষ্যৎ আর প্রবীণরা তারুণ্যের অনুসরণের কেন্দ্রবিন্দু। তারুণ্যের ক্ষয়রোধ করে ভবিষ্যতের সম্পদ হিসেবে গড়তে রাষ্ট্র ও সমাজকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে জাতীয় স্বার্থেই।
লেখক : জ্যেষ্ঠ সাংবাদিক ও সহসভাপতি, প্রবীণ হিতৈষী সংঘ ও জড়বিজ্ঞান প্রতিষ্ঠান, সিলেট।
aftab.choudhury2019@gmail.com