সামতা লেদারের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়াশিল্প খাতের কোম্পানি সামতা লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে এ আয় ছিল ৩ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক (জুলাই-ডিসেম্বর ২০২৫) মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ পয়সা। আলোচ্য ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছরের একই সময়ে এ সূচক ছিল ৫৬ পয়সা। এদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৬ পয়সা।